অতিঝুঁকিপূর্ণ বসতিতে দু’হাজার পরিবার ।। না সরালে এ বর্ষায়ও জানমালের ব্যাপক ক্ষতির আশংকা



পরপর দুবছর বর্ষাকালে চট্টগ্রাম মহানগরীতে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও নগরীর প্রায় ৩০টি পাহাড়ের চূড়া, ঢাল, পাদদেশ এবং আশপাশের এলাকায় ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে। সম্প্রতি চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর জরিপ চালিয়ে ঝুঁকিপূর্ণ এসব বসতি চিহ্নিত করে। পরিবেশ অধিদপ্তর এসব বসতি সরিয়ে নেওয়ারও সুপারিশ করেছে।
পরিবেশ অধিদপ্তরের জরিপ অনুযায়ী, নগরীর অতি ঝুঁকিপুর্ণ বসতিতে বাস করছে প্রায় দুই হাজার পরিবার। আর কম ঝুঁকিপূর্ণ বসতিতে আছে চার থেকে পাঁচ হাজার পরিবার।
এসব বসতি অবৈধভাবে স্থাপন করা হয়েছে জানিয়ে অধিদপ্তরের পরিচালক আবদুস সোবহান বলেন, “বসতি স'াপনকারীদের সরানো না গেলে জানমালের ব্যাপক ক্ষতি হতে পারে।” তিনি দাবি করেন, “ছিন্নমূলদের সামনে রেখে কিছু প্রভাবশালী ব্যক্তি পাহাড়ে বসতি গড়েছে।” চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শহীদুল ইসলাম বলেন, “ঝুঁকিপূর্ণ স'ান থেকে বসতি সরিয়ে নেওয়া না হলে এবারও বর্ষায় বড় ধরনের বিপর্যয় হতে পারে।”
তিনি বলেন, “অতি ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে শুধু বসতি সরানো নয়, পাহাড় সুরক্ষারও উদ্যোগ নিতে হবে।” পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নগরীতে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৩০টি পাহাড়ের মধ্যে নয়টি পাহাড়ই ওয়াসা, রেলওয়ে, সিটি করপোরেশন, পুলিশ ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। খবর বিডিনিউজের।
অধিদপ্তরের জরিপ অনুযায়ী বেশি ঝুঁকিপূর্ণ হল- নগরীর কুসুমবাগ এলাকায় পুলিশ লাইন, গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি সংলগ্ন পাহাড়, ওয়াসা নিয়ন্ত্রণাধীন মধ্য মতিঝর্ণা পাহাড় ও সংলগ্ন এলাকা, ইস্পাহানি টেক্সটাইল মিল সংলগ্ন গোল পাহাড়, উত্তর পাহাড়তলীর লেকভিউ আবাসিক এলাকা সংলগ্ন পাহাড়, বায়েজীদ এলাকার ট্যাংকির পাহাড়, সিরাজ শাহ কলোনি ও আমিন টেক্সটাইল, মেডিকেল কলেজের স্টাফ কোয়ার্টার সংলগ্ন পাহাড়ের পাদদেশ ও ঢালের বসতি।
কম ঝুঁকিপূর্ণের তালিকায় আছে- বিশ্ব কলোনি, উত্তর কাট্টলী নন্দন হাউজিং, খুলশী ব্রিক ফিল্ড, দক্ষিণ খুলশী জাকির হোসেন সোসাইটি, দক্ষিণ খুলশী আবাসিক এলাকাসহ একই এলাকার আরেকটি পাহাড়, এসবি নগর, খুলশী ভ্যালি আবাসিক এলাকা, সূচনা ভিআইপি আবাসিক এলাকা, ডলফিন, কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টার সংলগ্ন পাহাড় ও সামারা হিলের পাদদেশসহ আশপাশের বসতি।
২০০৭ সালের ১১ জুন নগরীর লালখান বাজারে মতিঝর্ণা এলাকায় ওয়াসার টাঙ্কির পাহাড়, কুসুমবাগ এলাকা মহানগর পুলিশের নিয়ন্ত্রণাধীন পাহাড়, সেনানিবাস সংলগ্ন কাইচ্যাঘোনা, লেবু বাগানসহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসে ১২৮ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত তদন্ত ও বিশেষজ্ঞ কমিটি পাহাড় কাটা বন্ধ ও সংশ্লিষ্ট এলাকায় বসতি স্থাপন নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করলেও এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এসব সুপারিশে নির্বিচারে পাহাড় কাটার সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তি, সংস'া ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ ও ঢাল থেকে বসতি সরিয়ে নিতে বলা হয়।
গত বর্ষা মৌসুমে বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বাস করা পরিবারগুলোকে সরিয়ে নিতে চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসন উদ্যোগ নিলেও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় ছিন্নমূলরা সেসব স্থানে বসতি গড়ে তোলে। ২০০৮ সালের ১৮ আগস্ট আবারও টাঙ্কির পাহাড় ধসে ১১ জনের মৃত্যু হয়।
বিভাগীয় কমিশনার এম এন সিদ্দিক বলেন, “অনেক স্থান থেকে ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নেওয়া হয়েছে।” তবে কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকায় অনেক বসতি স্থাপনের বিষয়টি তিনি শুনেছেন বলে জানান। ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিত করা এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতোমধ্যে ফয়’স লেক সংলগ্ন উত্তর খুলশী এলাকার পাহাড় থেকে অবৈধ বসতি সরিয়ে নিতে রেলওয়েকে নোটিশ দেওয়া হয়েছে। শিগগিরই অন্য পাহাড়গুলো থেকে বসতি সরিয়ে নিতে নোটিশ দেওয়া হবে।”
পাহাড় কাটা আইন দুর্বল হওয়ায় কার্যকর উদ্যোগ নেওয়া যাচ্ছে না দাবি করে তিনি বলেন, “নোটিশ দেওয়ার পর এসব স্থান থেকে বসতি সরানো না হলে প্রশাসনের সহায়তা নিয়ে উচ্ছেদ করা হবে।” এ বিষয়ে পরিবেশ আন্দোলনের কর্মী শরীফ চৌহান বলেন, “প্রশাসনের যথাযথ উদ্যোগের অভাব এবং স্থানীয় প্রভাবশালীদের কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় বসতি উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না।” পাহাড় কাটা আইন সংশোধনসহ এর কঠোর প্রয়োগের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।

আজ সংসদে বাজেট পেশ ।। পাঁচটি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারকে মাথায় রেখে বিদ্যমান আর্থ-সামাজিক, রাজনৈতিক সঙ্কট বিবেচনায় পাঁচটি বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট তৈরি করেছেন অর্থমন্ত্রী। আজ বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নয়া বাজেট পেশ করবেন। এরপর বাজেটের ওপর আলোচনা করে আগামী ৩০ জুন তা সংসদে পাস করা হবে। ২০০৯-১০ অর্থ বছরের বাজেটের আকার হতে পারে ১ লাখ ১৩ হাজার ৮১৪ কোটি টাকা।
অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর মধ্যে প্রথমেই রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ এবং বিশ্বমন্দা মোকাবেলায় সার্বিক অর্থনৈতিক সি'তিশীলতা নিশ্চিতকরণ। যে পাঁচটি খাতে অগ্রাধিকার দেয়া হয়েছে সেগুলো হলোণ্ড বিদ্যুৎ, কৃষি, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং যোগাযোগ। ইশতেহারে দেয়া নানা প্রতিশ্রুতির আলোকেই কিছু পরিবর্তন আনা হচ্ছে। কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে এ অর্থবছরে যার বেশির ভাগই হবে ধাপে ধাপে। এসব কারণে এ বাজেটে বড় আকারের থোক বরাদ্দ রাখা হচ্ছে। প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বাজেটের আকারও বড় হচ্ছে এবং এ কারণে ঘাটতি বাজেটও বড় হচ্ছে। খবর এনএনবির।
জানা যায়, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, দ্রব্যমূল্যের দুঃসহ চাপ প্রশমনের লক্ষ্যে চাল-ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে সি'তিশীল রাখার ব্যবস'া করা হবে। দেশজ উৎপাদন বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সময়মতো আমদানির সুবন্দোবস্ত, বাজার পর্যবেক্ষণসহ বহুমুখী ব্যবস'া গ্রহণ করা হবে। মজুদদারি ও মুনাফাখোরি সিন্ডিকেট ভেঙে দেয়া হবে, চাঁদাবাজি বন্ধ করা হবে। ভোক্তাদের স্বার্থে ভোগ্যপণ্য মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গড়ে তোলা হবে। সর্বোপরি সরবরাহ ও চাহিদার ভারসাম্য সৃষ্টি করে দ্রব্যমূল্য কমানো হবে ও সি'তিশীলতা প্রতিষ্ঠা করা হবে। ইশতেহারের এ নীতি মেনেই বাজেটে নিত্যপণ্যের শুল্কহারে পরিবর্তন আনা হচ্ছে।
আসছে বাজেটে দাম বাড়বে যেসব পণ্য সেগুলো হলোণ্ড নিউজপ্রিন্ট, এয়ারকন্ডিশন, রেফ্রিজারেটর, ফ্রিজ, সেলুলার ফোন, গাড়ি, মোটরসাইকেল, চশমার ফ্রেম, মশার কয়েল, বিস্কুট, গ্লুকোজ, ইমিটেশন জুয়েলারি, স্যুটকেস, ভ্যানিটি ব্যাগ, ব্রিফকেস, স্কুল ব্যাগ, টুথব্রাশ, গৃহস্থালি, কিচেন ও বাথরুম উপকরণ, সব ধরনের টাইলস, ড্রাইসেল ব্যাটারিসহ ১৫২টি পণ্য।
নতুন এ বাজেটে দাম কমার তালিকায় রয়েছে এমন পণ্যের মধ্যে রয়েছেণ্ড শিল্পের কাঁচামাল, ওষুধের কাঁচামাল, রাবার ও প্লাস্টিক, শিক্ষাবিষয়ক বই, ফ্লোরোসেন্ট এনার্জি সেভিং বাল্ব ও যন্ত্রাংশ, ফটোভোল্টিক সেল, ৩০০০ ডিডব্লিউটি ক্ষমতার সাগরে চলাচলের জাহাজ, খাদ্য তৈরির উপকরণ, অর্থোপেডিক চিকিৎসার ওষুধ, পাল্প, ফসফরিক এসিড, হাইব্রিড মোটরকার ইত্যাদি।
সূত্র জানায়, আসছে বাজেটে ১২ নিত্যপ্রয়োজনীয় পণ্যে শূন্য আমদানি শুল্ক করা হচ্ছে। এর মধ্যে চাল-ডাল, আটা, পিঁয়াজ-রসুন, তাজা মাছ ও তাজা সবজি ইত্যাদি রয়েছে। এ ছাড়া ভোজ্যতেল, মাশরুম ও পামতেলসহ ৮ পণ্যে শুল্ক কমানো হচ্ছে। ভোজ্যতেলের দাম কমাতে আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে ১২ শতাংশে নামিয়ে আনা হচ্ছে। এ ছাড়া ভোজ্যতেল আমদানিতে ল্যান্ডিং চার্জ আড়াই শতাংশে নামিয়ে আনা হচ্ছে। ভোজ্যতেল আমদানিতে ব্যবসায়ীদের শতকরা ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। এর সঙ্গে ক্লিয়ারিং চার্জ, ইন্স্যুরেন্স এবং এলসি কমিশন মিলে আরো প্রায় ৫ শতাংশ ব্যয় হয়। সব মিলিয়ে শতকরা ২০ ভাগ অতিরিক্ত খরচ যোগ হয় এলসি মূল্যের সঙ্গে। নয়া বাজেটে এ দুটি খাতে প্রায় ৫ শতাংশ শুল্ক কমানো হচ্ছে। ভোজ্যতেলের পাশাপাশি পামওয়েলের ক্ষেত্রেও একই হারে শুল্ক নির্ধারণ করা হচ্ছে। এছাড়া সব ধরনের পাখি, মানবদেহের ভ্যাকসিন, গবাদিপশুর খাদ্য, মাশরুম গাছের চারা, মাছের পোনার আমদানি শুল্ক কমানো হচ্ছে।
নিত্যপণ্য ছাড়াও সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি রক্ষা করতে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রাংশের আমদানি শুল্ক ৩ শতাংশ কমানো হচ্ছে। এসব পণ্যে আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে ১২ শতাংশে নামিয়ে আনা হচ্ছে।
কৃষি উৎপাদন বাড়াতে কৃষি উপকরণ যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার, ধান মাড়াইকলসহ বিভিন্ন ধরনের উৎপাদন সংশ্লিষ্ট পণ্যে আমদানি শুল্ক ৩ শতাংশ কমানো হচ্ছে। তবে এক্ষেত্রে কাস্টম ডিউটি সম্পূরক শুল্ক অব্যাহত রেখে ভ্যাট ১৫ শতাংশ থেকে ১২ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। উচ্চফলনশীল ধান উৎপাদনে কৃষকদের প্রণোদনা দিতে ধানবীজ আমদানি শুল্ক কমানো হয়েছে।
বাজেটে সংবাদপত্র শিল্পে প্রণোদনা দিতে শূন্য শুল্ক অব্যাহত রাখা হচ্ছে। সংবাদপত্র শিল্প মালিকরা প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রীকে এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়। ওই প্রস্তাবনা অনুযায়ী নয়া বাজেটেও নিউজপ্রিন্ট আমদানিতে শূন্য শুল্ক অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে।
এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যে শুল্ক কমানোর পাশাপাশি বিলাসী ও স্বাস্থ্যহানিকর পণ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে নয়া বাজেটে। আসছে বাজেটে কমবেশি ৭৮ বিলাসী পণ্যে ৩ থেকে ৫ শতাংশ শুল্কহার বাড়ছে। বিলাসী পণ্যগুলোর মধ্যে কিছু পণ্যের আমদানি শুল্ক বাড়ছে, আবার কিছু পণ্যে কাস্টম ডিউটি ও সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাবনা থাকছে। যেসব পণ্যের শুল্ক বাড়ছে তার মধ্যে টিভি, ফ্রিজ, এয়ারকুলার, গাড়ি, মোবাইল সেট, টেলিফোন সেট, ল্যাম্প হোল্ডার, সব ধরনের কসমেটিকস, হেড ফোন, লাউড স্পিকার, ওয়াকিটকি, অটো জানালা, অটো দরজা, থাই গ্লাস, হেয়ার মেশিন, ঢেউটিন, ট্রান্সফরমার, পার্ট রেজার, স্যানিটারি দ্রব্য, ডায়মন্ড, স্বর্ণের কয়েন, কার্পেট, টাইলস, ফ্যাং টিস্যু, টয়লেট টিস্যু, আর্ট কার্ড, ফ্লোটিং পেপার, মশার কয়েল, সেভিং দ্রব্য, সিডি-ভিসিডি, লেজার ফিল্ম, রঙ, উন্নতমানের জুতা, স্যুট, পোশাক, মাখন, রাবার, ম্যাচ, সব ধরনের আটাজাতীয় দ্রব্য, উন্নত মানের ফাস্টফুড, মিল্ক এবং ক্রিম।
এছাড়া স্বাস্থ্যহানিকর পণ্যের মধ্যে তামাক ও তামাক জাতীয় পণ্যসহ সব ধরনের মদের আমদানি শুল্ক বাড়ানো হচ্ছে। এর মধ্যে কিছু পণ্যের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশ আবার কিছু পণ্যের আমদানি শুল্ক একই রেখে কাস্টম ডিউটি, সম্পূরক শুল্কসহ অন্যান্য চার্জ ৩ শতাংশ থেকে ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এদিকে বিশ্ব অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে দেশীয় শিল্পে প্রণোদনা দিতে দেশে উৎপাদিত বিলাসী পণ্যের শুল্ক কমানো হচ্ছে। দেশে উৎপাদিত টিভি, ফ্রিজ, মোটরগাড়ির যন্ত্রাংশ ও জেনারেটরসহ বিলাসী পণ্যের শুল্ক কমানোর প্রস্তাবনা থাকবে নয়া বাজেটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী বছরের জন্য মোট রাজস্ব প্রাপ্তি ধরা হয়েছে ৭৯ হাজার ৩৬০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) খাতে আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬১ হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভূত খাতে রাজস্ব আয় ধরা হয়েছে ২ হাজার ৯৫৫ কোটি টাকা এবং কর ব্যতিত প্রাপ্তি ধরা হয়েছে ১৫ হাজার ৫০৬ কোটি টাকা। বৈদেশিক অনুদান প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ১৩০ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটে এনবিআর খাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৪ হাজার ৫০০ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়াচ্ছে ৫৩ হাজার কোটি টাকা। অন্যান্য খাত মিলিয়ে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬৯ হাজার ৩৮২ কোটি টাকা, যা পরে সংশোধন করে ৬৯ হাজার ১০০ কোটি টাকা করা হয়।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট অনুন্নয়নমূলক ব্যয় ধরা হয়েছে ৭৭ হাজার ১৪০ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব ব্যয় ৬৯ হাজার ৫০৪ কোটি টাকা। চলতি বছরের মূল বাজেটে মোট অনুন্নয়নমূলক ব্যয় ৬৬ হাজার ৭৫৬ কোটি টাকা থেকে বাড়িয়ে সংশোধিত বাজেটে ৬৭ হাজার ১২৫ কোটি টাকা এবং রাজস্ব ব্যয় ৬২ হাজার ৬৭৬ কোটি টাকায় উন্নীত করা হয়। সরকারের রাজস্ব ব্যয়ের পরিমাণ ক্রমান্বয়ে বেড়ে যাওয়ায় সংশোধিত বাজেটে অন্য লক্ষ্যগুলোর বাস্তবায়ন ব্যয় সঠিকভাবে না হলেও রাজস্ব ব্যয় বরং বেড়েছে।
চলতি বছরে উন্নয়ন ব্যয় অন্য বছরের তুলনায় কম হয়েছে। বছরের শুরুতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২৫ হাজার ৬০০ কোটি টাকা ধরা হলেও বাস্তবায়ন ব্যর্থতার কারণে সংশোধিত বাজেটে এডিপি বরাদ্দ কমিয়ে ২৩ হাজার কোটি টাকা করা হয়েছে। নতুন বছরের বাজেটে এডিপি চূড়ান্ত করা হয়েছে ৩০ হাজার ৫০০ কোটি টাকা। দেশের চাহিদার কথা বলে সব সরকারের আমলেই এডিপির আকার বাড়িয়ে দেয়া হয়। কিন্তু বছর শেষে তা আর বাস্তবায়ন করা যায় না। এ রকম পরিসি'তিতে নতুন সরকারের এই বিশাল ব্যয়ের বাজেট কিভাবে বাস্তবায়িত হবে সে সংশয় থেকেই যাচ্ছে।
এদিকে সরকারকে ঘাটতি অর্থায়ন নিশ্চিত করতে গিয়ে অভ্যন্তরীণ ঋণ গ্রহণ বাড়াতে হবে। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহকে বাধাগ্রস্ত করার পাশাপাশি মূল্যস্ফীতিকে উস্কে দেয়ার ঝুঁকি থাকে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে সরকার এক বছরের কম সময়ের বিভিন্ন মেয়াদি ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড এবং সঞ্চয়পত্রের ওপর নির্ভরশীল।
অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধেও আগামী বছর সরকারকে বিপুল অর্থ ব্যয় করতে হবে। অভ্যন্তরীণ ঋণের সুদ বাবদ পরিশোধ করতে হবে ১৪ হাজার ৪৭১ কোটি টাকা, যা চলতি বছরের বাজেটে ছিল ১১ হাজার ২৭৪ কোটি টাকা। সংশোধিত বাজেটে বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার কোটি টাকা। বৈদেশিক ঋণের সুদ বাবদ আগামী বছরে পরিশোধ করতে হবে ১ হাজার ৩৩৭ কোটি টাকা। যা চলতি বছরের মূল বাজেটে ১ হাজার ২৯১ কোটি টাকা ধরা হলেও বছর শেষে দাঁড়াচ্ছে ১ হাজার ৩১১ কোটি টাকায়।
উল্লেখ্য, দুই বছর পর আবার জাতীয় সংসদে বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। গত দুই বছর সংসদের বাইরে বাজেট পেশ করা হয়েছিল।

প্রধানমন্ত্রীসহ আ.লীগের শীর্ষ নেতাদের ৬২ মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত




প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১২টি মামলাসহ রাজনৈতিক বিবেচনায় দায়ের করা ৬২টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সারা দেশে ব্যাপক সাড়া পড়ায় আবেদনের সময় আবারো ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বিরোধী দলের নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
গতকাল বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহার সংক্রান্ত রিভিউ কমিটির আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান কমিটির চেয়ারম্যান ও আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। খবর এনএনবির।
বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ শীর্ষ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে ৬৬৭টি মামলা দায়ের করা হয়। এগুলোসহ বিএনপি জোট সরকারের সময় দায়ের করা রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে ২২ ফেব্রুয়ারি প্রত্যেক জেলায় ও মন্ত্রণালয় পর্যায়ে কমিটি গঠন করে সরকার। এ সুবিধা পেতে দুনেত্রীসহ শীর্ষ রাজনৈতিক নেতারা আবেদন করেছেন। শুধু ঢাকা জেলা যাচাই-বাছাই কমিটির কাছে ২ হাজার ৭৮১টি মামলা প্রত্যাহারের আবেদন পড়েছে। আর সারা দেশে ৪ হাজার ৮৫৯টি আবেদন জমা পড়েছে।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রথম দিনের বৈঠকে মোট ১১৩টি মামলা যাচাই-বাছাই করা হয়েছে। এ মামলাগুলোর মধ্যে রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলাসহ ৬২টি মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। মামলাগুলোর মধ্যে রয়েছে- আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের বিরুদ্ধে ৯টি, সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদারের ১৩টি, সাবেক হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহর ৬টি, সাবেক প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের ২টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নানের ১টি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ১টি, বাহাউদ্দিন নাসিমের ৪টি এবং মকবুল হোসেনের ১টি।
এই ৬২টির মধ্যে দন্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলা রয়েছে ৩৬টি, আর দুদকের দায়ের করা ২৬টি। এ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের মোট আবেদন জমা পড়েছে ৮২৪টি। বৈঠক শেষে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহারের আবেদনের সময় আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হবে।
কমিটির প্রধান ও আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, বিগত সরকারগুলোর সময়ে রাজনৈতিক বিবেচনায় দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে ৬২টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। এই ৬২টির মধ্যে দন্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলা রয়েছে ৩৬টি, আর দুদকের দায়ের করা ২৬টি। দুদকের দায়ের করা মামলাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরবর্তী করনীয় ঠিক করতে পাঠিয়ে দেয়া হয়েছে।
আইন প্রতিমন্ত্রী আরো জানিয়েছেন, বিরোধী দলের নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের আবেদন এখনো বাছাই কমিটির হাতে পৌঁছায়নি। কমিটির কাছে আবেদন আসলে নিয়ম অনুযায়ী বিবেচনা করা হবে। এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দুপুত্রসহ দলের প্রায় অর্ধশতাধিক সিনিয়র নেতা মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। এছাড়াও জামায়াতে ইসলামীর আমীরসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলা প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে।

বাজেটের সুবিধা নিতে বন্দরে পৌঁছেছে দুই হাজার গাড়ি বোঝাই জাহাজ

বাজেটের সুবিধা নিতে আমদানি করা প্রায় দুই হাজার গাড়ি বোঝাই এম ভি লিলাক এইচ জাহাজটি গত সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে। জাপান থেকে আমদানিকৃত বিপুল পরিমাণ রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে আসা জাহাজটি গতকাল পৌঁছতে পারছে কিনা তা নিয়ে গত কয়েক দিন ধরে অনিশ্চয়তা বিরাজ করছিল। বেশ কয়েকজন আমদানিকারকের আনা এই বিপুল পরিমাণ গাড়ি যদি ঘন্টা কয়েক পরে বন্দরের বহির্নোঙরে পৌঁছতো তাহলে বিপুল পরিমাণ শুল্কে হেরফের হতো বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় গত সন্ধ্যায় জাহাজটি বহির্নোঙরে পৌঁছার পর তড়িঘড়ি করে গাড়িগুলোর শুল্কায়নের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছিল বলেও সূত্র জানিয়েছে। বাজেটের জন্য গতরাত বারোটায় চট্টগ্রাম কাস্টমসে শুল্কায়ন কার্যক্রম বন্ধ হয়ে যায়। আজ নতুন শুল্কহার পাওয়ার পর এই অর্থবছরের শুল্কায়ন শুরু হবে।

চমেকে ছাত্রলীগের দু’গ্রুপে ব্যাপক সংঘর্ষ ।। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর, গ্রেপ্তার ১৪

কমিটি গঠনকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০ টায় কলেজের প্রধান ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বহিরাগত একজনসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। পুলিশ ১৪ জন ডাক্তার ও ছাত্রকে আটক করেছে। আহতরা হলেন- ডা. ধীমান বড়ণ্ডয়া, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান, চমেক এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্র ফয়সাল, ইরফান এবং সানি। এদের মধ্যে দুজনের মাথায় গুরুতর আঘাত লাগে। জানা যায়, কমিটিতে প্রাধান্য বিস্তারের জন্য গতকাল সন্ধ্যা থেকে ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপ শক্তি বৃদ্ধি করে। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এক পর্যায়ে রাত ১০টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হকিস্টিক, রামদা ও লাঠি দিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। রাত সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই সংঘর্ষ চলে। একটি সূত্রে বলা হয়, সংঘর্ষের শুরুতে পুলিশ ঐ এলাকায় অবস'ান করলেও তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। পরবর্তীতে বিপুল সংখ্যক পুলিশ ও র্যােব সদস্য সেখানে মোতায়েন করা হয়। রাত দেড়টায় সর্বশেষ খবরে জানা গেছে, পুলিশ ছাত্রাবাসে তল্লাশি শুরু করেছে। সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিসি'তি বিরাজ করছিল। এ ব্যাপারে রাত সোয়া একটায় চমেক অধ্যক্ষ ড. গোফরানুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আজাদীকে বলেন, শিক্ষকদের নিয়ে আমি এখনই জরুরি বৈঠকে বসছি। এ ব্যাপারে বৈঠকে প্রশাসনিক সিদ্ধান্ত নেয়া হবে। ঘটনার কারণ সম্পর্কে তখনো তিনি সুনির্দিষ্ট কিছু জানেন না বলে জানান।

সব প্রস্তুতি শেষ, আগামীকাল ঘোষণা এবার বাজেটের আকার হচ্ছে ১ লাখ ১৪ হাজার কোটি টাকা

আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করে আনা হয়েছে। এবার বাজেটের আকার প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বাজেটের এই আকার প্রসঙ্গে আগে থেকেই অর্থমন্ত্রী বলে আসছেন, দিন বদলের সনদ বাস্তবায়নে এই পরিমাণ তেমন বড় নয়। অবশ্য এনিয়ে সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান বলেছেন, বাজেটের আকার বড় হলে মানুষের উপর করের বোঝা বাড়ে। বাজেট প্রণয়নে সম্পৃক্ত একাধিক সূত্র থেকে বলা হয়েছে, আসন্ন বাজেটে নতুন নতুন খাত সৃষ্টি, এডিপির আকার বড় করা, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প গ্রহণ ও এজন্য অর্থ বরাদ্দ, সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন এবং সামাজিক নিরাপত্তা বলয় বৃদ্ধি করাসহ নানা কারণে বাজেটের আকার চলতি বাজেটের তুলনায় বড় হচ্ছে। উপরে উল্লেখিত আকার কিছুটা বাড়তে বা কমতে পারে বলেও সূত্র জানিয়েছে। তবে তা ১ লাখ ১৫ হাজার কোটি টাকার উপরে উঠবে না। এদিকে এর আগেই বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ৩০ হাজার ৫০০ কোটি টাকা চূড়ান্ত করা হয়েছে। সূত্র জানায়, এখন অতি গুরুত্ব কিছু সংযোজন বা বিয়োজন হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে জানা গেছে, নতুন বছরের বাজেটে এনবিআরভুক্ত আয়, এনবিআর বহির্ভূত আয়, কর ব্যতীত আয় এবং বিদেশি অনুদানসহ মোট আয় ধরা হয়েছে ৮৪ হাজার ৮০ কোটি টাকা। বাজেটে এনবিআরভুক্ত আয় ধরা হয়েছে ৬১ হাজার কোটি টাকা, এনবিআর বহির্ভূত আয় ধরা হয়েছে ২ হাজার ৯৭৫ কোটি টাকা, কর ব্যতীত আয় ধরা হয়েছে ১৪ হাজার ৯৭৫ কোটি টাকা এবং বিদেশি অনুদান ধরা হয়েছে ৫ হাজার ১৩০ কোটি টাকা। এদিকে নতুন বাজেটে বিদেশি ঋণ ধরা হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। আর বাজেটের বাকি ঘাটতি মেটানো হবে দেশীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে। অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দেশি ব্যাংক থেকে সরকার ঋণ নিলে বেসরকারি খাতে কোন সমস্যা হবে না। কারণ বর্তমানে ব্যাংকগুলোতে প্রচুর পরিমাণ অলস অর্থ জমা আছে। তাছাড়া ব্যাংকগুলোর প্রবৃদ্ধিও ৪০ থেকে ৪৫ শতাংশ। এ অবস'ায় সরকার ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা ঋণ নিলে কোন সমস্যা হওয়ার কথা না। নতুন বাজেটে সপ্তম বেতন কমিশনের বাস্তবায়ন প্রক্রিয়া এবং বিশ্ব অর্থনীতির চলমান মন্দা থেকে দেশের বিভিন্ন রপ্তানি খাতের ক্ষতিপূরণ দেয়া, সামাজিক নিরাপত্তা বলয় বাড়ানো এবং বাজেটের নতুন খাত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্মসূচি বাস্তবায়নে বরাদ্দ রাখা হচ্ছে আড়াই থেকে তিন হাজার কোটি টাকা। সব মিলিয়ে বাজেটের আকার চলতি অর্থ বছরের তুলনায় অনেকটাই বড় হচ্ছে। তবে এজন্য করের হার বাড়বে না, বাড়ছে করের ক্ষেত্র। অর্থমন্ত্রী ড. আবুল মাল আব্দুল মুহিত গতকাল এ প্রতিবেদককে বলেন, আমরা দিনবদলের সনদ বাস্তবায়নে এবার বাজেটে সামাজিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা বলয় জোরদার করাসহ পিপিপি বাস্তবায়নে একটা থোকবরাদ্দ রাখছি। বাজেটের আকার প্রসঙ্গে তিনি বলেন, স্বপ্ন বড় করে দেখলেই তা বাস্তবায়নে বড় অংকের অর্থ দরকার হয়। আর এনিয়ে সাবেক উপদেষ্টা ও রেগুলেটরী রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড.আকবর আলী খান বলেছেন, বাজেটের আকার বড় হলে যে মানুষের ভাগ্যবদল হবে তা ঠিক নয়। অনেক সময় বাজেটের আকার বড় রাখতে গিয়ে সরকারকে করের হার বাড়াতে হয়। তখন প্রত্যক্ষ পরোক্ষভাবে এর চাপ জনগণের উপর পড়ে। এবার এর ব্যতিক্রম হবে এমন আশা করছেন না তিনি।

নাম পাল্টে ও পাগল সেজেও শেষ রক্ষা হলো না

হ্যান্ডকাপসহ আদালত প্রাঙ্গন থেকে পালিয়ে যাওয়ার দীর্ঘদিন পর অবশেষে ধরা পড়লো একটি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার পলাতক আসামী আবু সৈয়দ। নিজের নাম পাল্টে এবং পাগলের বেশ ধরেও তার শেষ রক্ষা হলো না। গতকাল মঙ্গলবার সকালে জমিয়তুল ফালাহ মসজিদের মাঠের পাশ থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, রাঙ্গুনিয়ার পোমরা এলাকার আবেদুর রহমান প্রকাশ আহমেদুর রহমানের পুত্র আবু সৈয়দ বিভিন্ন মামলার আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৩ নভেম্বর পরিবেশ আদালতের একটি মামলায় তাকে আদালতে হাজির করা হয়। হাবিলদার সিরাজুল হক তাকে আদালতে নিয়ে আসেন। আদালতের কাঠগড়ায় তাকে দাড় করালে সেখানে সে অসুস্থ হয়ে পড়ে। বমি করে সে মেঝেতে পড়ে যায়। এই সময় তাকে বাইরে নিয়ে হাতকড়া পরিয়ে বসিয়ে রাখা হয়। কিন্তু এক পর্যায়ে সে সবার অলক্ষে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় হাবিলদার সিরাজুল হককে সাসপেন্ড করা হয়। ঘটনার পর থেকে পুলিশ আবু সৈয়দকে হন্য হয়ে খুঁজলেও তার হদিশ মিলছিল না। গতকাল সকালে কোতোয়ালী থানার এসআই মহসীন তাকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারের পর আবু সৈয়দ পুলিশকে জানায়, আদালত প্রাঙ্গনে তাকে যখন বসিয়ে রাখা হয়েছিল তখন সে দেখলো যে তার হাতে পরানো হাতকড়াটি নড়বড়ে। টান দিতেই এটি খুলে যায়। অবসস্থা বুঝে সে সেখান থেকে সটকে পড়ে। পরে বাসে চড়ে সীতাকুন্ডে চলে যায়। নিজের নাম বলে নাছির। এভাবে সেখানে কয়েকদিন থাকার পর ইপিজেড এলাকায় চলে আসে। সেখানে সে একটি বিয়েও করে। পরবর্তীতে সে পাগলের বেশ ধরে নগরীর বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকে। রাত বিরাতে ঝাপটাবাজিও করতে থাকে। এভাবে তার দিন চলছিল। গতকাল সে ধরা পড়ে যায়। আবু সৈয়দের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র মামলায় তার সাত বছরের সাজা হয়েছে। এছাড়া মাদক দ্রব্য আইনে একটি এবং পরিবেশ আইনে দুইটি মামলা রয়েছে। আদালত প্রাঙ্গন থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করা হয়।

দশ ট্রাক অস্ত্র মামলা এনএসআই পরিচালক শাহাবুদ্দীন আবারও রিমান্ডে ॥ জিজ্ঞাসাবাদ শুরু

দশ ট্রাক অস্ত্র মামলায় এনএসআই-এর পরিচালক (নিরাপত্তা) মোহাম্মদ শাহাবুদ্দীন আহমেদকে ৪ দিনের রিমান্ডে বিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর থেকে তাকে দামপাড়াস' সিআইডি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় বলে জানা গেছে। এদিকে এনএসআই-এর সাবেক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও সাবেক উপ-পরিচালক (টেকনিক্যাল) মেজর (অব.) লিয়াকত হোসেনের আইনজীবীরা তাদের মক্কেলের ডিভিশন ও জামিন চেয়েছেন। মহানগর ম্যাজিস্ট্রেট আবদুর রবের আদালতে আবদুর রহিমের পক্ষে কারাগারে ডিভিশন দেয়ার আবেদন করেন তাঁর আইনজীবীরা। জবাবে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারক। অন্যদিকে লিয়াকতের জামিন চেয়ে তার আইনজীবীদের করা আবেদনে সাড়া দেন নি বিচারক। প্রসঙ্গত, গত ৩ জুন বুধবার শাহাবুদ্দীনকে তৃতীয় দফায় ৪ দিনের রিমান্ডে নেয়া হয়। এর আগে আরও দু’দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

উখিয়ায় গাড়ি থামিয়ে চাঁদাবাজি দুই ভুয়া পুলিশ কর্মকর্তা আটক

কক্সবাজার-ইনানী মেরিন ড্রাইভ রোডে পুলিশের বিশেষ সার্জন ও এনএসআই পরিচালক পরিচয়ে যানবাহন থামিয়ে গাড়ির কাগজপত্র তল্লাশির নামে চাঁদাবাজিকালে পুলিশ দুই চাঁদাবাজ যুবককে গ্রেপ্তার করেছে। সোমবার দিবাগত মধ্যরাতে গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি চোরাই মোটর সাইকেল, ছিনতাইকৃত মোবাইল ফোন সেট, দুইটি খেলনা পিস্তল ও নগদ টাকা উদ্ধার করেছে। উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, উখিয়া সদরের কাজীবাড়ীর অ্যাডভোকেট কাজী গিয়াস উদ্দিনের পুত্র কাজী সালাহ উদ্দিন রুমেল(৩০) ও রাজাপালং গ্রামের মাষ্টার নূরুল কবিরের পুত্র আবু নোমান (২৪)কে সোমবার ৮ জুন দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার-ইনানী সড়কের ইনানী ব্রীজের উপর পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজিকালে হাতে-নাতে আটক করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাত বারোটার দিকে একটি মোটর সাইকেল যোগে উক্ত দুই যুবক রামু থানার হিমছড়ি পুলিশ ফাঁড়িতে গিয়ে রুমেল পুলিশের বিশেষ সার্জেন্ট ও নোমানকে এনএসআই’র পরিচালক বলে পরিচয় দেয়। উক্ত দুই প্রতারক যুবক ফাঁড়িতে পুলিশদের দিয়ে চেয়ার, চা- পানিও আনায় এবং পুলিশের দিয়ে ফাঁড়ির চেক পোষ্টের বাঁশ ফেলে একাধিক যানবাহন তল্লাশী করে নগদ হাতিয়ে নেয়। ফাঁড়ির পুলিশ সন্দেহ করার আগেই প্রতারক যুবকদ্বয় আজকে আর নয় বলে স্থান ত্যাগ করে। উক্ত প্রতারকদ্বয় উখিয়া রেজু ব্রীজের কাছে কক্সবাজারমুখী সিএনজি টেক্সী চালক রামু’র পেঁচার দ্বীপের ছিদ্দিক আহমদকে গালিগালাজ করে ডেকে একজনকে পুলিশ অফিসার ও অন্যজনকে সাংবাদিক পরিচয় দিয়ে তার কাছে থাকা ১ টি মোবাইল সেট, নগদ ২৫০ টাকা ছিনিয়ে নিয়ে সটকে পড়ে। ছিদ্দিক আহমদ তৎক্ষনাৎ পার্শ্ববর্তী হিমছড়ি ফাঁড়িতে জানালে সেখানে পুলিশের সন্দেহ ঘনীভূত হয় এবং পুলিশ ঘটনা উখিয়া সার্কেল এএসপিকে জানায়। এএসপি মিজানুর রহমান মুন্সি দ্রুত উখিয়া থানা, রামু থানা ও হিমছড়ি পুলিশ ফাঁড়িকে প্রতারকদের আটকের নির্দেশ দেয়। অবশেষে সোমবার রাত দেড় টার দিকে উখিয়া থানার ওসি প্রদীপ দাশের নেতৃত্বে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে উক্ত দুই প্রতারককে আটক করে। এদিকে চাঁদাবাজিকালে ব্যবহৃত মোটর সাইকেলটি বেক্সিমকো ফার্মার উখিয়া মার্কেটিং অফিসার রফিকুল ইসলামের বলে গতকাল মঙ্গলবার উখিয়া থানা পুলিশ সনাক্ত করে। যেটি সোমবার সন্ধ্যায় উখিয়া ষ্টেশন থেকে চুরি করে নিয়ে যায় বলে থানায় অভিযোগ করা হয়। গ্রেপ্তারকৃত দুই প্রতারক ভুঁয়া পুলিশ সার্জেন্ট ও এনএসআই পরিচালকের বিরুদ্ধে উখিয়া ও রামু থানায় দস্যুতা, চুরি ও প্রতারনার দায়ে ৩টি পৃথক পৃথক মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই প্রতারকই ইসলামী ছাত্রশিবিরের ক্যাডার বলে জানা গেছে।

পরিবেশ সৃষ্টি করার দাবি বাজেট পেশের দিনই সংসদে যেতে চায় বিএনপি


সরকার পরিবেশ সৃষ্টি করলে বাজেট পেশের দিনই সংসদে যোগ দিতে চায় প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি সাংসদ জমিরউদ্দিন সরকার এবং বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক এমন আভাস দিয়েছেন। খবর বিডিনিউজের।জমিরউদ্দিন সরকার বলেন,‘‘সরকার পরিবেশ সৃষ্টি করলে আমরা বাজেট অধিবেশনে যেতে চাই। বাজেট অধিবেশনে বিরোধী দল না থাকলে এর সমালোচনা করবে কে ? বিরোধী দল না থাকলে একতরফা বাজেট হবে। তাই বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।’’ জয়নাল আবদিন ফারুক বলেন,‘‘বাজেট পেশের এখনো দু’দিন বাকী। স্পিকার আমাদের বিষয়গুলো পুনর্বিবেচনা করলে বাজেট পেশের দিনই অধিবেশনে যেতে চাই আমরা। আমাদের সেরকম প্রস্তুতিও আছে।” তবে সংসদে যাওয়া না যাওয়ার বিষয়ে সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। উল্লেখ করা যেতে পারে, নবম সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিন থেকেই বিরোধী দলের প্রথম সারিতে আসন সংখ্যা বাড়ানোর দাবিতে বিএনপি সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত রয়েছে। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, “আওয়ামী লীগ সরকারের বাকশালী কায়দায় দেশ ও সংসদ পরিচালনার যে অভ্যাস দেখছি, তাতে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের আন্দোলন করা ছাড়া কোনো বিকল্প থাকছে না।’’ লিখিত বক্তব্যে ফারুক বলেন, সংসদের প্রতিদিনের কার্যসূচি বিরোধী দলীয় নেতার বাসায় পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একজন সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার প্রতি এমন আচরণ অসৌজন্যমূলক। তিনি বলেন, ‘‘সোমবার বাংলাদেশ টেলিভিশনে ‘ফিরে দেখা ’ শীর্ষক এক প্রামাণ্যচিত্রে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়িটি সম্পর্কে আপত্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে। এরকম সংবাদ উচ্চ আদালত অবমাননার শামিল।’’ এক প্রশ্নের জবাবে সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার বলেন, বিরোধী দলের নেতা হিসেবে খালেদা জিয়া যা যা পাওয়ার যোগ্য, তা কেড়ে নেওয়া কিংবা তাকে না দেওয়াটা উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে হেয় করার জন্য সরকার এটা করছে। এ সময় সাংসদ আবদুল মমিন তালুকদার, নজরুল ইসলাম মঞ্জু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আমজাদ হোসেন, রেহেনা আখতার রানু, নীলুফার চৌধুরী মনি, রাশেদা বেগম হিরা, শাম্মী আখতার, আসফিয়া আশরাফী পাপিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পরে লিখিত বক্তব্যসহ বিএনপি নেতারা স্পিকার আব্দুল হামিদের সঙ্গে দেখা করে তাদের দাবির কথা জানান। স্পিকার তাদের দাবি পূরণের চেষ্টা করবেন এমন আশ্বাস দেন বলে জানান বিরোধী দলীয় চিফ হুইপ।

বৃহত্তর চট্টগ্রামের ব্যাপক এলাকায় প্লাবন, হাজার হাজার লোক পানিবন্দি ।।চকরিয়া রামু উখিয়া পেকুয়া নাইক্ষ্যংছড়িতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, চিংড়ি ঘের নষ্ট



টানা প্রবল বর্ষণ ও বিভিন্ন ছড়া-খাল দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে চকরিয়া, রামু, উখিয়া, পেকুয়া ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বহু চিংড়ি ঘের প্লাবিত হয়েছে। আজাদীর নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি মাঈনুদ্দিন খালেদ জানান, পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ি ও রামুতে মাত্র ৬ ঘণ্টা টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে কোটি টাকার ১টি ব্রিজ এবং কালর্ভাট, ১০টি বসতঘরসহ শতাধিক গরু, ছাগল, হাস, মুরগি, ধান, চাল, বাঁশসহ কয়েক কোটি টাকার মালামাল ভেসে যায়। বজ্রপাতে নিহত হয় নারীসহ ২ জন, আহত হয় ৮ জন। পাহাড়ি এ ঢলে দু’উপজেলার সাথে সংযুক্ত ৪টি সড়কের সকল ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায় ২০ ঘণ্টা। পৃথক ঘটনায় কচ্ছপিয়ার মৌলভীরকাটায় ৪র্থ শ্রেণীর এক ছাত্রী মারা যায়। তার নাম আক্তার বেগম (১০), তার মৃত্যু কারণ জানা যায় নি। সব মিলে এলাকায় হঠাৎ নেমে আসে এক অরাজক পরিসি'তি। ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এ খবর প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও দায়িত্বশীল সূত্রের। সূত্র জানায়, সীমান্ত উপজেলাদ্বয়ে গত ৭ জুন রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত টানা বর্ষণে হঠাৎ করে পানি পূর্ণ হয়ে যায় স'ানীয় নদী ও খালগুলো। পাহাড়ি এ ঢলে সৃষ্টি হয় বন্যার। এরই সাথে বজ্রপাতের গর্জন ও আঘাত। অরাজক এ পরিস্থিতে লোকজন জীবন বাঁচাতে মরিয়া ছিল তখন। এ সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী সংযোগ সড়কের থোয়াংগাকাটা নামক স্থানে গর্জনছড়াতে নির্মাণাধীন ুইচ গেটের জমা পানিতে ১০টি বসতবাড়ি, ৬টি গরু, ২টি ছাগলসহ শতাধিক হাঁসমুরগি ভেসে যায়। এ স্লুইচ গেটের পানিতে বন্দি হয়ে পড়ে বাইশারী ইউনিয়নের নাজির বুনিয়াসহ ৫ গ্রামের ৮ হাজার মানুষ। এভাবে উপজেলার বাইশারীতে ভেসে যায় পুনর্বাসন পাড়া সংযোগ সড়কের ২ কিলোমিটার চলাচল পথ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বাইশারী-ঈদগাঁও সড়ক, নাইক্ষ্যংছড়ি-চাকঢালা সড়ক, ঘুমধুম-রেজু সংযোগ সড়ক ও বাইশারী-গর্জনিয়া-নাইক্ষ্যংছড়ি সড়ক। উপজেলায় অন্তত অর্ধশত কালভার্ট ভেঙে যায়। এখানকার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। কোন পড়ালেখা হয়নি। কচ্ছপিয়া কে.জি স্কুল এন্ড কলেজসহ বেশ কয়েকটি পানির নিচে তলিয়ে যায়। একই সময়ে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি খালে নবনির্মিত কোটি টাকার ব্রিজটি নির্মাণ ত্রুটির কারণে ভেসে যায়। এতে করে ১০ হাজার মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। গর্জনিয়া ইউনিয়নের থিমছড়ি বাজার সংলগ্ন খালে ৫ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণের ২ মাসের মাথায় গতকালের পানিতে ভেসে যায়। একই ইউনিয়নের জাউচপাড়ায় বিয়ে বাড়িতে ব্রজপাতে নিহত হয় ২ জন, আহত হয় ২ জন। এছাড়াও ব্রজপাতে নাইক্ষ্যংছড়ি বাইশারীতে স্কুলশিক্ষকসহ আহত হয় আরো ৬ জন। নিহতরা হলো- খতিজা বেগম (৫৫), নূরনবী (৩০)। এরা বিয়ে বাড়ির সদস্য। আহতরা হলো- ছায়েরা খাতুন (২৮), জসিম উদ্দিন (১৯), কে.জি স্কুল শিক্ষক আবু নাসের (৪৫), মনছুর (১৮), আবুল কালাম (২০), সেলিম (১৬), নূরনবী (১৯) ও মোঃ নাজের। উপর্যুপরি ব্রজপাতে হতাহতের ঘটনায় নাইক্ষ্যংছড়িসহ আশপাশের ২শ গ্রামের ৪ লক্ষাধিক মানুষ চরম আতংকে রয়েছে। উল্লেখ্য, ব্রজপাতে এই এলাকায় গত ৫ বছরে ২১ জন নিহত, আহত হয় অর্ধশত। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ইউএও নওয়াব আসলাম হাবিব জানান- পাহাড়ি ঢলের অনেক জায়গায় ক্ষতি হয়েছে।
চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ জানান, টানা ১০ ঘন্টার প্রবল বর্ষণ ও বিভিন্ন ছড়া খাল দিয়ে দ্রুত নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঢলের পানির তোড়ে কয়েকটি ইউনিয়নের অন্তত ১৫টি কাঁচা বসতবাড়ি বিধ্বস্ত ও অসংখ্য গ্রামীণ সড়ক ভেঙে গেছে। এছাড়া সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ভূট্টা ও সবজি ক্ষেতসহ কয়েক’শ একর জমির সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। অপরদিকে সামুদ্রিক জোয়ারের অস্বাভাবিক পানির তোড়ে উপকূলীয় এলাকার বেশ কয়েকটি ইউনিয়নের বেড়িবাঁধসহ চিংড়ি ঘেরেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা জানিয়েছেন। এদিকে, টানা প্রবল বর্ষণ ও ভয়াবহ বজ্রপাতের কারণে রোববার রাত থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত চকরিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। রামু প্রতিনিধি নীল অপূর্ব জানান, কক্সবাজারের রামু উপজেলায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে গত রোববার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি খালের উপর নির্মিত সেতু ও ফাক্রিকাটা এলাকায় দু’টি সেতু ভেঙ্গে গেছে। এতে রামু সদরের সাথে ওই এলাকার পঞ্চাশ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্লাবনে উপজেলার বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েক’শ ঘরবাড়ি পানিবন্দী হয়ে পড়েছে। একাধিক স'ানে বাঁকখালী নদীর পানি প্রবেশ করায় নতুন নতুন ভাঙনের সৃষ্টি হচ্ছে। বাঁকখালী নদীর পানি বেড়ে যাওয়ায় স্রোতে ভেসে গেছে প্রায় ৫০ লাখ টাকার বাঁশ ও গাছ। পেকুয়া প্রতিনিধি মো. ছফওয়ানুল করিম জানান, অতিবৃষ্টির কারণে জোয়ারের পানি ও পাহাড়ি ঢলের পানিতে পেকুয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে ফসলি জমি চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জানা যায়, অতিবৃষ্টির কারণে পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়ন, রাজাখালী, মগনামা, উজানটিয়া ও টৈটং এলাকা প্লাবিত হয়েছে। শীলখালী ও টইটং ইউনিয়ন পাহাড়ি ঢলের পানিতে এবং রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়ন ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানিয়েছে শীলখালী ইউনিয়নের জারুল বনিয়া সড়ক সহ কমপক্ষে ২০ কিলোমিটার গ্রামীণ সড়ক পানির নীচে তলিয়ে গেছে। এদিকে মগনামা উজানটিয়া ও রাজাখালী ইউনিয়ন ঘুরে দেখা যায়, বেশ কয়েকটি পয়েন্টে ভাঙ্গা বেড়ী বাঁধের অংশ দিয়ে পানি ঢুকে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। কমপক্ষে ১৫০ কিলোমিটার গ্রামীণ সড়ক পানির নীচে তলিয়ে যাওয়ায় স্থানীয় জনসাধারণের দুর্ভোগ পোহাতে দেখা গেছে। টইটং ইউনিয়নের কৃষক আবু তালেব, সৈয়দ আলী, আবুল কাশেম, শীলখালীর জব্বর মিয়া, পেকুয়া সদরের রমিজ উদ্দিন ও জহিরুল ইসলাম জানান, পেকুয়া উপজেলার প্রায় সবকটি বীজতলা পানির নীচে তলিয়ে গেছে। দ্রুত পানি না নামলে বীজতলার ব্যাপক ক্ষতি হবে বলে তারা জানান।
উখিয়া প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, আকস্মিক ঘূর্ণিঝড়ে উখিয়ার পালংখালী ইউনিয়নে চার গ্রামে অর্ধশত বসতঘর, গাছপালা ভেঙে ক্ষতিগ্রস্থ হয়েছে। গতকাল সোমবার সকাল ছ’টার দিকে এ ঘূর্ণিঝড় বয়ে যায়। গত কয়েক দিনের প্রবল বর্ষণে উখিয়ার সর্বত্র গ্রামীণ রাস্তাঘাট, চিংড়ি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার নুরুল হুদা চৌধুরী, ৩নং ওয়ার্ড গ্রাম পুলিশ নুরুল আলম জানান, পশ্চিম পালংখালী, গয়াল মারা, পুটি বনিয়া ও রাহমতের বিল গ্রামে ঘূর্ণিঝড়ে অর্ধশত বসত ঘর, শত শত গাছপালা উপড়ে ভেঙে ব্যাপক ক্ষতি হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী বায়োচাপ ও পূর্ণিমার প্রভাবে গত ২/৩ দিন দরে প্রবল বর্ষণ হচ্ছে। বর্ষণ ও পাহাড়ি ঢলে অনেক গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেক গ্রামীণ রাস্তা-কালভার্ট বিধ্বস্ত হয়েছে, নাফ নদী ও সমুদ্রের জোয়ারের পানিতে নিম্নাঞ্চল ও ৩০টির মত চিংড়ি ঘের প্লাবিত হয়ে চিংড়ি মাছ ভেসে গেছে।

ফলাফলের ভিত্তিতে এইচএসসিতে ভর্তি

শিক্ষা মন্ত্রণালয় সারা দেশের সরকারি-বেসরকারি কলেজে ২০০৯-১০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ঘোষণা করেছে। ঘোষিত নীতিমালা অনুযায়ী এ বছর কোন বাছাই বা ভর্তি পরীক্ষা না নিয়ে কেবলমাত্র শিক্ষার্থীর এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। এতে শিক্ষার্থীদের হয়রানি কমবে এবং ভর্তির ক্ষেত্রে বিরাজমান দুর্নীতি হ্রাস পাবে বলে মনে করে মন্ত্রনালয়। ভর্তির এ নিয়মে বিভাগীয় সদর ও জেলা সদরের কলেজগুলোতে শতকরা ৮৮ ভাগ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে এবং ১২ ভাগ আসন বিভাগীয় ও জেলা সদরের বাইরের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। তাছাড়াও ঘোষিত নীতিমালায় যাই থাকনা কেন, নিজস্ব প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। এইচএসসি প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ১২ জুলাই থেকে। খবর এনএনবির। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত ভর্তি সংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে, জিপিএ-৫ প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সকল বিষয়ের ওপর সর্বোচ্চ ৪৩ পয়েন্ট ধরে ক্রমান্বয়ে ৪০ পয়েন্ট প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ দিতে হবে। বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে ৪০ পয়েন্টপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে সমান পয়েন্ট অর্জনের বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে সাধারণ গণিত অথবা উচ্চতর গণিত/জীববিজ্ঞানে ০৫ পয়েন্টপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে। এত করে সমস্যার সমাধান না হলে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানে অর্জিত পয়েন্ট বিবেচনায় আনতে হবে। তাতেও সমস্যার সমাধান না হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রের সভাপতির কাছ থেকে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের পারস্পরিক মেধাক্রম সংগ্রহপূর্বক প্রার্থী বাছাই করা হবে। সমমেধাসম্পন্ন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান/পোষ্যদের অগ্রাধিকার দিতে হবে। ভর্তির ক্ষেত্রে আরো বলা হয়েছে, ২০০৭, ’০৮ ও ’০৯ সালে দেশের যে কোন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০০৯-১০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির যোগ্য হবে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায়, মানবিক শাখার শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার যে কোন একটি এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা নির্বাচন করতে পারবেন। কলেজ কর্তৃপক্ষ ভর্তিচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র ফরমের মূল্য বাবদ ১০ টাকা এবং ভর্তি ব্যবস'াপনা ব্যয় নির্বাহের জন্য ৫০ টাকা অর্থাৎ সর্বমোট ৬০ টাকা রশিদ প্রদানসহ গ্রহণ করবে। এ ছাড়া ভর্তির সময় বোর্ড কর্তৃক অনুমোদিত অন্যান্য ফিসহ রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা, ক্রীড়া ফি ২৫ টাকা, রোভার স্কাউট/গার্লস গাইড ফি ১০ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, শাখা /বিষয় পরিবর্তন ফি ২৫ টাকা, পাঠ বিরতি ফি ১০০ টাকা, বিলম্ব ভর্তি ফি ৫০ টাকা গ্রহণ করা যাবে। কলেজসমূহ তাদের ভৌত অবকাঠামো ও শিক্ষক সংখ্যা অনুসারে স্ব স্ব কলেজের আসন সংখ্যা নির্ধারণ করে ভর্তি বিজ্ঞপ্তির আগেই শিক্ষা বোর্ডকে অবহিত করবে এবং বোর্ডগুলো স্ব স্ব অধিক্ষেত্রে অবসি'ত কলেজগুলো এ বিধানের ব্যত্যয় রোধে প্রয়োজনীয় ব্যবস'া গ্রহণ করবে। বোর্ড নির্ধারিত ফিসহ সব ফি, আসন সংখ্যা, ভর্তির যোগ্যতা ইত্যাদি উল্লেখপূর্বক কলেজ কর্তৃপক্ষ কলেজের নোটিশ বোর্ডসহ যথাযথ প্রচারের ব্যবস'া করবে। আবেদনপত্র প্রাপ্তির পর কোন কলেজ এ নীতিমালা অনুযায়ী আসন সংখ্যার সমানসংখ্যক ভর্তিযোগ্য প্রার্থীদের একটি মেধাক্রম তালিকা এবং মোট আসন সংখ্যার নূন্যতম ২৫ শতাংশ অপেক্ষমাণ মেধাক্রম প্রকাশ করবে। ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র ও প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্র দাখিল করতে হবে। ভর্তি সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, ২০০৯-১০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিলম্ব ফি ছাড়া ভর্তি ও ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ৭ জুলাই। ক্লাস শুরু হবে ১২ জুলাই। বিলম্ব ফি ছাড়া ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ও মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/মার্কশিট বোর্ডে জমা দেয়ার শেষ তারিখ ২০ জুলাই। বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন ফি ও মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট বোর্ডে জমা দেয়ার শেষ তারিখ ২৮ জুলাই। ব্যবহারিক ক্লাস শুরু করতে হবে ৩ আগস্ট। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক শিক্ষার্থীর শাখা/বিষয় পরিবর্তনের ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ১১ আগস্ট। শাখা/বিষয় পরিবর্তনকারী শিক্ষার্থীর ব্যাংক ড্রাফটসহ তালিকা বোর্ডে প্রেরণের শেষ তারিখ ১৭ আগস্ট ও পূরণকৃত এসআইএফ শিক্ষা বোর্ডে জমা দানের শেষ তারিখ ২৬ অক্টোবর।

শেষ মুহূর্তে জবানবন্দি দিতে লেয়াকতের অস্বীকৃতি ভেস্তে গেল সিআইডির উদ্যোগ ।। দশ ট্রাক অস্ত্র মামলা


ঢাকায় টিএফআই সেলে জিজ্ঞাসাবাদকালে ১৬৪ ধারায় আদালতিক জবানবন্দি দিতে রাজি হয়েছিলেন মেজর (অব.) লেয়াকত হোসেন। ৬ দিনের রিমান্ড শেষে টিএফআই সেল থেকে এ উপলক্ষে গত পরশু রোববার তাকে চট্টগ্রামে নিয়ে আসে সিআইডি। গতকাল সোমবার বেলা ১২টায় তাকে মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওসমান গণির আদালতে নেয়া হয়। নিয়ম অনুযায়ী বিচারক এনএসআই’র সাবেক এই উপ-পরিচালককে (টেকনিক্যাল) জবানবন্দি নেয়ার আগে তিন ঘণ্টা সময়ও দেন। দশ ট্রাক অস্ত্র মামলার আলোচিত এই আসামিকে মনসি'র করার জন্য দেয়া এই তিন ঘণ্টা সময়ের মধ্যেও জবানবন্দি দিতে রাজি লেয়াকত। সবকিছু ঠিকঠাক। বিকেল ৩টায় ওসমান গণির খাস কামরায় ঢুকলেন লেয়াকত। জবানবন্দি দেয়ার প্রক্রিয়া শুরু। বিচারক ১৬৪-এ জবানবন্দি নেয়ার বিধিবদ্ধ ফরমে উদ্ধৃত প্রশ্নের আলোকে লেয়াকতকে বললেন, আপনার নাম লেয়াকত হোসেন। আপনি দশ ট্রাক অস্ত্র মামলার আসামি আপনাকে গত ২৬ মে গ্রেফতার করা হয়েছে। আপনাকে রিমান্ডে নেয়া হয়েছে। এসব কথার উত্তরে লেয়াকত হ্যাঁ সূচক উত্তর দেন। এর পরের প্রশ্নগুলো ছিলণ্ড আমি পুলিশ নই আমি বিচারক জানেন নাকি। লেয়াকতের উত্তর হ্যাঁ। এরপর বিধিবদ্ধ ফরমের আওতায় বিচারক লেয়াকতকে উদ্দেশ্য করে বলেন, রিমান্ডে আপনাকে নির্যাতন করা হয়েছে কিনা। করলে আমাকে স্পটগুলো দেখাতে পারেন। এ সময় লেয়াকত নির্যাতনের শিকার হন নি বলে বিচারককে জানান। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক। উপরের প্রশ্নোত্তরগুলোয় ১৫ মিনিট সময়ও অতিবাহিত হয়। কিন্তু “আপনি ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকারমূলক জবানবন্দি দিবেন কিনা” বিচারকের এই প্রশ্নেই বেঁকে বসেন লেয়াকত। অথচ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়াতেই তাকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করে সিআইডি। আদালত সূত্র জানায়, বিধিবদ্ধ ফরমের ৬ নম্বর কলামের ৫ নম্বর অনুচ্ছেদ এর একটি প্রশ্নের জবানবন্দি দিতে অস্বীকার করেন লেয়াকত। এই ঘটনায় লেয়াকতকে নিয়ে সিআইডির প্রচেষ্টা প্রথম দফায় ভেস্তে গেল বলে মন্তব্য করেছেন আইন বিশেষজ্ঞরা। এদিকে মামলার অপর আসামি মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীর জামিন আবেদন নাকচ করেছেন মহানগর ম্যাজিস্ট্রেট ফজলুল বারী। গতকাল সোমবার তার আইনজীবীরা জামিনের আবেদন জানান। প্রসঙ্গত, রেজ্জাকুল হায়দারকেও ৬ দিনের রিমান্ডে ঢাকায় টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল আদালতে উপস্থাপন করা হয়। এদিকে আদালত থেকে পাওয়া তথ্যে জানা গেছে, লেয়াকত জবানবন্দি দিতে অস্বীকার করায় তাকে জবানবন্দি না নিয়ে ফেরত পাঠানো হয়। জবানবন্দি ফরমে যে প্রশ্নোত্তরগুলো লিপিবদ্ধ করা হয়েছে সেগুলো হুবহু রেকর্ডে সংরক্ষণ করে রাখা হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ লেয়াকতকে আদালত থেকে কারাগারে ফিরিয়ে নেয়া হয় বিকেল সাড়ে ৩টায়। এ ব্যাপারে তার আইনজীবী আবুল হাসান বলেন, তিনি ঘটনার ব্যাপারে কিছু জানেন না। তিনি অসুস্থ। এ কারণে জবানবন্দি দেন নি। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী, লেয়াকত রাজি ছিলেন বলেই এই পর্যন্ত আনা হয়েছে। জবানবন্দি না দেয়াটা সম্পূর্ণ তার ব্যাপার। প্রসঙ্গত, উল্লেখিত দুইজনকে গত পরশু রোববার টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ শেষে চট্টগ্রামে আনা হয়। এর আগে তাদেরকে জিজ্ঞাসাবাদের (টিএফআই) জন্য ৬ দিনের রিমান্ডে নেয় সিআইডি পুলিশ।

মাঝিরঘাটে রাসায়নিক দ্রব্যের গুদামে অগ্নিকাণ্ড : ব্যাপক ক্ষয়ক্ষতি ।। দুই ফায়ার সার্ভিস কর্মীসহ ১০ জন আহত


নগরীর মাঝিরঘাট এলাকায় গতকাল সোমবার সকালে রাসায়নিক দ্রব্যের গুদামে আগুনে প্রায় ১৫০ টন রাসায়নিক সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৮ ঘণ্টা স্থায়ী এ অগ্নিকাণ্ডে রাসায়নিক পদার্থের পোড়া ধোঁয়া এবং গ্যাসে মাঝিরঘাট ও এর আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দু জন কর্মীসহ কমপক্ষে ১০জন অসুস্থ হয়ে পড়ে। আহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- দেওয়ান গাজী, তোফাজ্জেল, চাঁন মিয়া এবং আবদুর রউফ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, আগুনে কয়েক কোটি টাকার সোডিয়াম সালফেটসহ রাসায়নিক সামগ্রী ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে রাসায়নিক দ্রব্যের গুদামের পাশে রিপাবলিক সল্ট নামে একটি লবণ মিলও ভস্মীভূত হয়। তবে রাত ১০টা পর্যন্ত ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানাতে পারে নি। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী শাহিদুর রহমান দৈনিক আজাদীকে জানান, মাঝিরঘাটের এভারগ্রিন এন্টারপ্রাইজের গুদাম সংলগ্ন শাহজালাল ট্রেডিংয়ের একটি গুদামে সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নির্ধারণ করা যায় নি। এসব গুদামে সোডিয়াম সালফেট, কস্টিক সোডাসহ বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ছিল বলে জানান শাহিদ। তিনি জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস'লে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে দুপুর ২টা নাগাদ বাইরের দিকের আগুন নিয়ন্ত্রণে আসলেও সন্ধ্যা পর্যন্ত ভেতরে আগুন জ্বলতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এসকল গুদামে মোস্তফা গ্রুপের শাহজালাল ট্রেডিং ও ইয়াসিন এন্টারপ্রাইজের কয়েক কোটি টাকার প্রায় ১৫০ টন সোডিয়াম সালফেট, কস্টিক সোডাসহ বিভিন্ন রাসায়নিক সামগ্রী ছিল। ইয়াসিন এন্টারপ্রাইজের কর্মকর্তা আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগুনে ১২ হাজার ব্যাগ সোডিয়াম সালফেট ও কস্টিক সোডা পুড়ে গেছে। এসব কেমিক্যালের দাম প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা।

কর্ণফুলী কন্টেনার টার্মিনাল নির্মাণ প্রকল্প লালফিতায় বন্দী

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্ণফুলী কন্টেনার টার্মিনাল (কেসিটি) নির্মাণের প্রকল্প যথারীতি লালফিতার কবলে পড়েছে। বিদ্যমান তিনটি জেটিকে ভেঙে প্রায় সাড়ে আটশ’কোটি টাকা ব্যয়ে নতুন করে একটি কন্টেনার টার্মিনাল নির্মাণের প্রকল্প গ্রহণ করে মন্ত্রণালয়ে পাঠানো হলেও কার্যত কিছু হয় নি। বছরে সাড়ে তিন লাখ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এই টার্মিনালটি নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। লালফিতার কবলে পড়ায় কবে নাগাদ প্রকল্পটি আলোর মুখ দেখবে তা নিয়ে সংশয় ব্যক্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং এর পরিমাণ প্রতিদিনই বাড়ছে। গত বছর চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি পণ্য বোঝাই ১০ লাখ ২৭ হাজার ৭৪৫ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং করা হয়। আগামী ২০১৪-২০১৫ অর্থবছরে এই সংখ্যা বিশ লাখ টিইইউএস ছেড়ে যাবে। প্রতিবেশি দেশকে ট্রানজিট দেয়ার যে প্রস্তাবনা রয়েছে তা কার্যকর হলে কন্টেনার হ্যান্ডলিং এর পরিমাণ আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে দুইটি বিশেষায়িত কন্টেনার টার্মিনাল রয়েছে। এরমধ্যে চিটাগাং কন্টেনার টার্মিনালে (সিসিটি) ৪৫০ মিটার দীর্ঘ জেটিসহ পশ্চাদসুবিধা রয়েছে। সিসিটিতে একই সাথে তিনটি কন্টেনার জাহাজ বার্থিং দেয়া যায়। এই টার্মিনালে বছরে তিন লাখ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং করা যায়। অপরদিকে ১০০০ মিটার দীর্ঘ জেটিসহ পশ্চাদসুবিধার নিউমুরিং কন্টেনার টার্মিনালও বন্দরের কন্টেনার হ্যান্ডলিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই টার্মিনালে একই সাথে পাঁচটি জাহাজ বার্থিং দেয়ার সুবিধা রয়েছে। এই টার্মিনালে বছরে ৫ লাখ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং এর সুবিধা রয়েছে। দুইটি বিশেষায়িত কন্টেনার টার্মিনালে ৮ লাখ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং এর পাশাপাশি বন্দরের কয়েকটি সাধারণ জেটিতেও কন্টেনার হ্যান্ডলিং করা হয়। কন্টেনার হ্যান্ডলিং এর জন্য বিশেষায়িত জেটিগুলোতে হ্যান্ডলিং চালানোর পাশাপাশি বাড়তি চাপ সামাল দিতে বন্দর কর্তৃপক্ষ সাধারণ জাহাজ ভিড়ানোর উপযোগী করে নির্মিত ১১, ১২ এবং ১৩ নম্বর জেটিতেও কন্টেনার হ্যান্ডলিং করে আসছে গত কয়েক বছর ধরে। তবে ১৯৫৪ সালে নির্মিত জেটিগুলোতে কন্টেনার হ্যান্ডলিং এর বিল্ডইন সুবিধা না থাকায় বন্দর কর্তৃপক্ষকে নানা ধরনের সমস্যা মোকাবেলা করতে হয়। বিশেষ করে দীর্ঘ ৫৫ বছরের পুরানো জেটিগুলোর অবস'াও অনেকটা নাজুক। এই অবস'ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ১১, ১২ এবং ১৩ নম্বর জেটি ভেঙে কর্ণফুলী কন্টেনার টার্মিনাল (কেসিটি) নামের অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি কন্টেনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। এই টার্মিনালে ৬০০ মিটার দীর্ঘ জেটিতে একই সাথে তিনটি মাদার ভ্যাসেলের বার্থিং সুবিধা থাকবে। ৪৫ একর পশ্চাদসুবিধা সম্বলিত এই কন্টেনার টার্মিনালে বছরে সাড়ে তিন লাখ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং করা যাবে। প্রকল্পটির সর্বমোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮২০ কোটি টাকা। কনসালটেন্ট নিয়োগ থেকে শুরু করে প্রকল্পটির কাজ শেষ করতে তিন বছর সময় লাগবে। ইতোমধ্যে প্রকল্প সারপত্র তৈরি করে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য জমা দেয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে। উল্লেখ্য, বন্দর কর্তৃপক্ষের তহবিলে প্রায় ২৭শ’ কোটি টাকা জমা রয়েছে। প্রকল্পটির ডিপিপি (ড্রাফট প্রজেক্ট প্রোফাইল) মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও মন্ত্রণালয়ের কোন সাড়া মিলেনি। বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ানাধীন প্রকল্পটির ব্যাপারে কবে নাগাদ অনুমোদন মিলবে তাও বলতে পারছে না কেউ। লালফিতার কবলে পড়া প্রকল্পটির ব্যয় প্রতিদিনই বাড়বে। ৮২০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করে যে প্রকল্প তৈরি করা হয়েছে আগামী এক বছর পরে সেই প্রকল্প বাস্তবায়ন করতে কমপক্ষে এক হাজার কোটি টাকা লাগবে। তখন প্রকল্পটি বাস্তবায়নের জন্য আবারো মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে থাকতে হবে। কেসিটি প্রকল্পের ব্যাপারে মন্ত্রণালয়ের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারীদের অনেকেই। তারা বলেন, চট্টগ্রাম বন্দর নিজস্ব টাকা খরচ করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করলেও এখন পর্যন্ত একটি প্রকল্পও লালফিতার দৌরাত্ম্যমুক্ত হয়ে বাস্তবায়িত হয়নি। নিউমুরিং কন্টেনার টার্মিনাল বাস্তবায়নেও বছরের পর বছর ঘুরতে হয়। ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পও ঝুলে আছে। এখন কেসিটিও ঝুলে গেল।

সংসদে দুটি বিল উত্থাপন, বিএনপি গতকালও যায়নি

জাতীয় সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় কার্যদিবসের অধিবেশন শুরু হয়েছে গতকাল সোমবার বিকেল সোয়া ৪টায়। আগের দুই কার্যদিবসের মতো এ দিবসের অধিবেশনেও অংশ নেয়নি প্রধান বিরোধী দল বিএনপি। স্পিকার আব্দুল হামিদ অধিবেশনে সভাপতিত্ব করছেন। কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রথমে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা অধিবেশনে উপসি'ত রয়েছেন। দিনের কার্যসূচিতে আইন সংক্রান্ত দুটি বিল উত্থাপনের কথা রয়েছে। সংসদের কার্যপ্রণালী বিধি সংশোধনের প্রস্তাবও অধিবেশনে উত্থাপন করা হবে। খবর বিডিনিউজের।বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক রোববার বলেন, “আমরা অধিবেশনে যোগ দেবো কি না তা নিয়ে আগামী সপ্তাহে সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। সামনের সারিতে বিএনপির আসন সংখ্যা বর্তমান পরিসি'তিতে আর বাড়ানো সম্ভব নয় বলে এরই মধ্যে স্পিকার আব্দুল হামিদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন। স্পিকারের চেয়ারের বাঁ পাশে সামনের সারির নয়টি আসনের মধ্যে পাঁচটি বর্তমানের বিএনপির জন্য বরাদ্দ রয়েছে। বিএনপি সামনের সারিতে সাতটি আসন দাবি করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ এর বিরোধিতা করছে। সরকারি দলের ভাষ্য, আসনসংখ্যার অনুপাতে তাদের নায্য আসনই দিয়েছেন স্পিকার।

সারাদেশে আদালত প্রাঙ্গণ ও বিচারকদের নিরাপত্তা জোরদার

জঙ্গি এবং সন্ত্রাসী গোষ্ঠীর হামলার আশঙ্কায় সারা দেশে আদালত অঙ্গনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত রোববার আইন মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল সোমবার বলেন, “আইন মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়ার পর আদালত প্রাঙ্গণ এবং বিচারকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে।”এদিকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সারাদেশে সব সরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ওয়াজেদ মিয়ার নামে রংপুরে ৪০ গরুর মেজবান দিচ্ছেন মেয়র

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার নামে ৪০ গরুর মেজবান আয়োজন করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। আগামী ১৫ জুন প্রয়াত ওয়াজেদ মিয়ার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে উক্ত মেজবান অনুষ্ঠিত হবে। উক্ত মেজবানের প্রস্তুতি নিতে আগামী ১২জুন চট্টগ্রাম থেকে একটি প্রতিনিধিদল রংপুর যাবেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত ১০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া মারা যাওয়ার পর নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী রংপুরের পীরগঞ্জে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। এতে নগর আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন কাউন্সিলর একমত পোষণ করায় সিটি মেয়র উক্ত মেজবান আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন। এই বিষয়ে শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর আহমেদুর রহমান সিদ্দিকী বাবু বলেন, নগর আওয়ামী লীগের উদ্যোগে রংপুরে মেজবানের আয়োজন করা হবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান রান্না করতে চট্টগ্রাম থেকে নেয়া হবে কিনা উক্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, বাবুর্চি চট্টগ্রাম থেকে নেয়া হবে কিনা সে সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।

গাড়ি নিয়ে জাহাজ বন্দরে ভিড়ার আগেই শুল্কায়নের প্রস্তুতি ।। জাহাজটি পৌঁছার সম্ভাবনা বাজেট ঘোষণার পর কিন্তু বর্তমান শুল্ক সুবিধা নেওয়ার তোড়জোড়

প্রায় দুইশ’ কোটি টাকা দামের গাড়ি বোঝাই একটি জাহাজ বন্দরে নোঙর করার আগেই শুল্কায়ন সম্পন্ন করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। গাড়িবাহী এম ভি লিলাক এইচ নামের এই জাহাজটি আজ বন্দরে ভিড়ার ঘোষণা দেয়া হলেও এটি আজ আসছে না। জানা গেছে, বাজেট ঘোষণার আগে গাড়িবাহী জাহাজটি বন্দরে ভিড়বে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কিন' বন্দরে ভিড়ার আগেই বর্তমান শুল্ক হারে গাড়ির নোটিং সম্পন্ন করানোর জন্য তোড়জোড় চলছে।
আগামী ১১ জুন ২০০৯-২০১০ অর্থবছরের বাজেট ঘোষণা করার কথা রয়েছে। এবারকার বাজেটে গাড়িসহ বিলাসদ্রব্যের উপর শুল্ক বৃদ্ধির খবরও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। এই খবরের প্রেক্ষিতে বাজারে গাড়ি আমদানি অতীতের যে কোন সময়ের তুলনায় বহু বৃদ্ধি পেয়েছে। বেড়েছে গাড়ি বিক্রিও। বাজেট ঘোষণার পর গাড়ির শুল্ক বৃদ্ধি পাবে এই শংকা থেকে গাড়ি আমদানিকারকরা কোটি কোটি টাকার গাড়ি আমদানি করে রাখছেন। বাজেটে শুল্ক বৃদ্ধির ফলে বাজারে গাড়ির দাম বাড়বে। এবং বাজেট পরবর্তী সময়ে বর্ধিত দামে গাড়ি বিক্রি হবে। বর্ধিত দামে গাড়ি বিক্রি করে বাড়তি লাভ করার মানসে আমদানিকারকরা যে যার সামর্থ্য অনুযায়ী জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি করেছেন। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে গাড়ি রাখার স্থানাভাব দেখা দিয়েছে। মংলা বন্দর দিয়েও খালাস করা হচ্ছে গাড়ি।
সূত্র জানায়, বাজেট ঘোষণার আগে সর্বশেষ একটি গাড়ির চালান দেশে আনার লক্ষ্য নিয়ে ২২০৩টি গাড়ির এলসি খোলা হয়। এসব গাড়ি এম ভি লিলাক এইচ নামের রো রো জাহাজে বোঝাই করা হয়। জাপান থেকে গত ২৯ মে এম ভি লিলাক এইচ জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা করে। জাহাজটি আগামী ১২ জুন বাজেট ঘোষণার পরদিন চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বাজেট ঘোষণার পরদিন এই গাড়িবাহী জাহাজ বন্দরে আসলে আমদানিকারকরা যে সুবিধা লাভের জন্য এত চেষ্টা করছেন তা পাওয়া যাবে না। এতে করে বাজেট ঘোষণার আগেই চলতি শুল্ক সুবিধায় গাড়ি শুল্কায়ন করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছেন। জাহাজটি বন্দরে ভিড়ার আগেই ২২০৩টি গাড়ির নোটিং সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।উল্লেখ্য, ইতোপূর্বে বন্দরে জাহাজ ভিড়ার আগেই আমদানিকৃত রডের শুল্কায়ন করে চারদিকে হৈ চৈ ফেলে দিয়েছিল চট্টগ্রাম কাস্টমস। চট্টগ্রামের গুটিকয়েক আমদানিকারককে শুল্ক সুবিধা দিতে গিয়ে জাহাজ ভিড়ার আগেই রডের শুল্কায়ন করে যে কেলেংকারির জন্ম দেয়া হয়েছিল তার সুরাহা আজো হয় নি। এই অবস্থায় নতুন করে গাড়ি কেলেংকারি জন্ম দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।এম ভি লিলাক এইচ নামের জাহাজটি আজ বন্দরে ভিড়বে বলে ঘোষণা দেয়া হয়েছিল। কিন' গতকাল এই ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে যে জাহাজটি সিংগাপুরে রয়েছে। জাহাজটি ১২ তারিখ নাগাদ চট্টগ্রাম বন্দরে পৌঁছতে পারে বলে সূত্র জানিয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞ একজন জাহাজের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাপান থেকে একটি জাহাজ বাংলাদেশে পৌঁছতে কমপক্ষে ১৫ দিন সময় লাগে। এর মধ্যে সিংগাপুরে কার্গো থাকলে কিংবা জ্বালানি তেল সংগ্রহ করতে হলে এই সময় আরো বেশি লাগবে। তবে বাংলাদেশে গাড়ি নিয়ে বর্তমানে যে সব রো রো জাহাজ চলাচল করে সেগুলোর পক্ষে কোন অবস্থাতেই ১৫ দিনের আগে জাপান থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছা সম্ভব নয়। এম ভি লিলাক এইচ জাহাজটি ২৯ মে জাপান থেকে যাত্রা করেছে। স্বাভাবিকভাবে আসলে এটির চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা ১২ জুন। সিংগাপুর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছতে একটি জাহাজের পাঁচ দিন সময় লাগে। গত সন্ধ্যায়ও এমভি লিলাক এইচ জাহাজটি সিংগাপুরে অবস্থান করছিল বলে সূত্র জানিয়েছে। এই ব্যাপারে গতকাল জাহাজটির স্থানীয় এজেন্টের সাথে যোগাযোগ করা হলে বলা হয় ১০ জুন জাহাজটি চট্টগ্রামে পৌঁছবে।
জাহাজটি ১০ জুন বন্দরে পৌঁছলেও এটি চলতি শুল্কহারে শুল্কায়ন সম্ভব হবে না বলে জানিয়েছে একাধিক সিএন্ডএফ এজেন্ট। ১০ তারিখ জাহাজটি পৌঁছতে পৌঁছতে কাস্টমসে নোটিং-এর সময় পার হয়ে যাবে। স্বাভাবিকভাবে সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নোটিং চলে। এছাড়া ১০ তারিখ জাহাজটি ভিড়ার পর ১১ জুনের আগে আইজিএম দাখিল করা সম্ভব হবে না। আর বাজেট ঘোষণার কারণে ১১ জুন কাস্টমসের কম্পিউটার লক থাকবে। এই অবস্থায় ১২ জুন নতুন শুল্ক হারেই ২২০৩টি গাড়ি শুল্কায়ন করতে হবে। এই ব্যাপারে চট্টগ্রাম কাস্টমসের সংশ্লিষ্ট একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাহাজ ভিড়ার আগে পণ্যের শুল্কায়ন সম্পন্ন করার সুযোগ আর নেই। আগে অন লাইনে আইজিএম দাখিল করার সুযোগ নিয়ে কেউ কেউ ঘাপলা করেছেন। এখন এই ব্যাপারে কাস্টমস অনেক বেশি সতর্ক। তিনি জাহাজটি কবে আসছে বা কেউ কোন কেলেংকারি করতে চাচ্ছেন কিনা সেই ব্যাপারে কিছু জানেন না বলে জানান। নাম প্রকাশ না করার শর্তে উক্ত কর্মকর্তা বলেন, ফাইন্যাল এন্ট্রির আগে কোন নোটিং হবে না।

২০ জুন থেকে নামাজের সময়সূচিতে পরিবর্তন আনা হবে - তৌফিক-ই-এলাহী

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেছেন, ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে আসার কারণে আগামী ২০ জুন থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সমন্বয় করবে আবহাওয়া অফিস।গতকাল রোববার সচিবালয়ে ডে-লাইট সেভিংস পদ্ধতি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।তৌফিক-ই-এলাহী বলেন, নামাজের সময়সূচিতেও পরিবর্তন আনা হচ্ছে। আগামী ২০ জুন থেকে নামাজের সময়সূচি এক ঘন্টা করে এগিয়ে আনা হবে। ডে-লাইট সেভিং পদ্ধতি চালু হওয়ার পরে নামাজের সময়সূচি নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি। খবর এনএনবির।
তিনি আরো জানান, বৈঠকে ২০ জুন থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি জানিয়ে দিতে বলা হয়েছে আবহাওয়া অফিসকে। এছাড়া গ্রিনিচমান সময় অনুসরণ করে এয়ারলাইন্সগুলো চলবে। সে কারণে উড়োজাহাজের সময় নিয়ে জটিলতা হবে না বলে জানিয়েছেন তিনি। পরে দুপুরে এ বিষয়ে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গেও বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। বৈঠকে গণমাধ্যমে ডে-লাইট সেভিং পদ্ধতির ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতনতার আহ্বান জানানো হয়।